ঢাকাThursday , 31 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তিতুমীর কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

Link Copied!

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে শিক্ষার্থী ও এনা পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) রাত ৯টার পর এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

জানা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এনা পরিবহনের একটি বাস স্টাফের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্টাফের মারামারি শুরু হয়। এ ঘটনার পরই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এনা পরিবহনের একাধিক বাস দিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে আমরা জানতে পারি তিতুমীর কলেজের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি, ভাড়ার বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে এনা পরিবহনের স্টাফদের মারামারি হয়েছে।


ওসি জানান, এ ঘটনার পরই শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠাই। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি