ঢাকাThursday , 31 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে সম্পর্ক ‘উচ্চতর স্তরে’ নিয়ে যেতে প্রস্তুত চীন

Link Copied!

ইউক্রেনে সেনা অভিযানের পর এই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করছেন।

#New_Classic_Event_Management

পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আফগান পরিস্থিতি নিয়ে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে গেলেও মি লাভরভের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক হয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর দেওয়া খবর অনুযায়ী মি লাভরভ চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতি ব্যাখ্যা করেছেন।


সে সময় দুই মন্ত্রী চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন রাশিয়ার সাথে সম্পর্ককে “নতুন যুগে” এবং “নতুন উচ্চতায়” নিয়ে যেতে বেইজিং প্রস্তুত। মি ওয়াং বলেন, চীন ও রাশিয়া একসাথে নতুন আন্তর্জাতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

অন্যদিকে, রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন দুই দেশই “আধিপত্যবাদ এবং শক্তি প্রয়োগের রাজনীতির” বিরোধী এবং “জাতিসংঘের মূলনীতি” ধারণ করে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কোন পক্ষ নেবে চীন, কতো বড় চ্যালেঞ্জ

শান্তি বৈঠকে বড় কোনো অগ্রগতি হয়নি- রাশিয়া

কিয়েভ ও চেরনিহিভে কেন সামরিক তৎপরতা কমাচ্ছে রাশিয়া

মি লাভরভ বলেন, রাশিয়া ইউক্রেনে উত্তেজনা কমাতে “প্রতিশ্রুতি-বদ্ধ” এবং মস্কো শান্তি আলোচনা অব্যাহত রাখবে এবং সেই সাথে “আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ” রাখবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার সাথে সম্পর্ক 'উচ্চতর স্তরে' নিয়ে যেতে প্রস্তুত চীন

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন চীন “সবসময় ইতিহাসের সঠিক দিকে অবস্থান নিয়েছে।” ইউক্রেন সংকট সম্পর্কে তিনি বলেন এটির একটি “জটিল ইতিহাস” রয়েছে। তিনি বলেন, ইউরোপের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের যে বিরোধ চলছে, ইউক্রেন পরিস্থিতি তারই পরিণতি।

মি ওয়াং বলেন, রাশিয়া সহ অন্যরা ইউক্রেনে “বড় ধরণের মানবিক বিপর্যয় এড়াতে” যে চেষ্টা করছে তাকে চীন সমর্থন করে।

রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনে সেনা অভিযানের জন্য রাশিয়াকে নিন্দা করতে চীন অস্বীকার করে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি