ঢাকাThursday , 31 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন

Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল নগরীতে গোলাবর্ষণ কেবল তখনই বন্ধ হবে যখন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে।

#New_Classic_Event_Management

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে একথা বলেছেন পুতিন। ক্রেমলিন থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

তবে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল থেকে সাধারন মানুষদেরকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করে দেখতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট।


ফ্রান্সের এলিসি প্রাসাদের কর্মকর্তারা বলছেন, মারিউপোলের পরিস্থিতি ‘বিপর্যয়কর’।

তারা বলছেন, ‘সেখানে বেসামরিক নাগরিকদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে। তারা নগরী ছাড়তে চাইলে যেতে দিতে হবে। প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধ এবং ত্রাণও তাদের কাছে পৌঁছাতে দিতে হবে।’

বিবিসি জানায়, তাদের নতুন প্রকাশিত স্যাটেলাইট ছবিতে বোমাবর্ষণে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলে ধ্বংসযজ্ঞ দেখা গেছে। অবরুদ্ধ এই নগরীতে কয়েকসপ্তাহ ধরে চলছে রুশ সেনাদের গোলাবর্ষণ।

আত্মসমর্পণ করলেই মারিউপোলে হামলা বন্ধ হবে: পুতিন

ফ্রান্স, তুরস্ক, গ্রিস এবং বেশ কয়েকটি মানবিক ত্রাণ দল প্রেসিডেন্ট পুতিনের কাছে মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা পেশ করেছেন।

কর্মকর্তারা বলছেন, ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন তিনি প্রস্তাবটি নিয়ে ‘চিন্তা-ভাবনা করবেন’।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি