ঢাকাMonday , 28 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিক্ষোভের ডাক দিয়ে শেষ হল বামদের হরতাল

Link Copied!

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল। দেশব্যাপী হরতাল কর্মসূচি শেষে কাল সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি।

#New_Classic_Event_Management

এর আগে হরতালকারীদের সাথে রাজধানীর পল্টনে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের সাথে হরতাল সমর্থকদের সংঘর্ষে গণমাধ্যম কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে শাহবাগ থেকে হরতালের সমর্থনে একটি মিছিল পল্টন মোড়ে পৌঁছালে পুলিশের সাথে প্রথমে বাগবিতণ্ডা পরে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ জলকামান দিয়ে সবাইকে সড়ক থেকে হটিয়ে দেয়।


এর আগে সকাল থেকে রাজধানীর পল্টন ও শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে হরতালকারীরা। এর প্রভাবে আসপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে সাড়ে দশটার দিকে শাহবাগ মোড় থেকে সরে যায় হরতালকারীরা।

বাম গণতান্ত্রিক জোটের নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে পুলিশ। এতে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের। এছাড়া হরতালের সময় রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ২৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি বাম নেতাদের। এরই প্রতিবাদে, মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।

এদিকে সোমবার ভোর ছয়টায় পল্টন এবং শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন হরতাল সমর্থকরা। ফলে, বন্ধ থাকে চলাচল। গাড়ি না পেয়ে অনেকেই গন্তব্যে যান পায়ে হেঁটে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছয় ঘণ্টার আধাবেলা হরতাল পালন করে বাম গণতান্ত্রিক জোট।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি