ঢাকাMonday , 28 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অস্কারের মঞ্চে উপস্থাপককে চড় মারলেন স্মিথ

Link Copied!

চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চে উঠে উপস্থাপক ক্রিস রককে চড় মারলেন এবারে সেরা অভিনেতার পুরস্কার জেতা অভিনেতা উইল স্মিথ। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে পালিত হওয়া ৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সবার নজর কেড়ে নিল এই আকস্মিক ঘটনাটি।

#New_Classic_Event_Management

অনুষ্ঠান চলাকালে অন্য একটি ক্যাটাগরির অস্কার হস্তান্তরের সময় ক্রিস রক মঞ্চে উইল স্মিথের স্ত্রী জেডা পিনকেট স্মিথকে নিয়ে একটি রসিকতা করার পরেই এই কাণ্ড করে বসেন এই হলিউড তারকা।

আন্তজার্তিক গণমাধ্যম রয়টার্স জানায়, স্ট্যান্ড-আপ কমেডিয়ান ক্রিস রক অনুষ্ঠানে বেশ কয়েকজন মনোনীতকে নিয়েই ঠাট্টা-মস্করা করেন। এক পর্যায়ে স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের চুল ফেলে দেওয়া নিয়ে কৌতুক শুরু করেন। রক বলেন, “জাডা, আমি তোমাকে ভালোবাসি। জিআই জেন টু দেখার জন্য আমার তর সইছে না।”


ক্রিস রকের ওই রসিকতা হজম করতে পারেননি উইল স্মিথ। এরপর তাকে মঞ্চে উঠে গিয়ে রকের গালে চড় মারতে দেখা যায়। এসময় রক নিজেকে সামলে নিয়ে রক বলেন, “ওহ, ওউ! ওউ! উইল স্মিথ থাপড়ে আমার ভুত তাড়িয়ে দিয়েছে। বন্ধু, এটা ছিল একটা জিআই জেন জোক।”

আসলে ১৯৯৭ সালের জিআই জেন সিনেমার প্রসঙ্গ টেনেছিলেন রক, যেখানে ডেমি মুর মাথা ন্যাড়া করে অভিনয় করেছিলেন।

অস্কারের রঙ্গমঞ্চে অনেক নাটকই ঘটে, তার অনেকগুলো আবার পরিকল্পনা করেই হয়। সবাই ভেবেছিল, রকের গালে স্মিথের চড়ও বুঝি সেরকম কিছু। কিন্তু এরপর স্মিথের প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়, চড়টা নাটক ছিল না।

পরে অবশ্য সেরা অভিনেতার পুরস্কার নিতে এসে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ এবং সহকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন স্মিথ। তবে সে সময় ক্রিস রকের নাম উচ্চারণ করেননি তিনি।

উইল স্মিথের স্ত্রী পিনকেট স্মিথ প্রথম তার চুল পড়ে যাওয়া নিয়ে কথা বলেছিলেন একটি ফেসবুক আলোচনা অনুষ্ঠানে ২০১৮ সালে। তখন তিনি বলেছিলেন, “আমার চুল পড়ে যাচ্ছে। যখন এটা প্রথম শুরু হয় তখন খুব আতঙ্কিত করে ফেলেছিল আমাকে”।

দ্য গার্লস ট্রিপ-খ্যাত তারকা বলেছিলেন, একদিন গোসলের সময় এক মুঠো চুল উঠে আসার পর তার ধারণা হয় যে তার অ্যালোপেসিয়া হয়ে থাকতে পারে। আমার মনে হয়েছিল, হায় খোদা, আমি কি টাক হয়ে যাচ্ছি! এজন্য আমি আমার চুল কেটে ফেলি। তারপর সবসময়ই আমি চুল কেটে রাখি”।

আর সেই কারণেই হয়তো স্ত্রীর অসুস্থতা নিয়ে রকের ওই রসিকতা সহ্য করতে পারেননি স্মিথ। তাই এবারের অস্কারটি বাকী জীবন মানুষ মনে রাখবে এভাবে- যে অস্কারে ক্রিস রককে ঘুষি মেরেছিলেন উইল স্মিথ।

এর আগেও অস্কার বিতরণী অনুষ্ঠানগুলোর কয়েকটি ভাইরাল ঘটনা ঘটেছে। এমনই আরেকটি ঘটনা ঘটেছিল ২০১৭ সালে, যেবার সেরা চলচ্চিত্রের নাম ওলটপালট হয়ে গিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি