ঢাকাMonday , 28 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খালেদাকে দেশ গড়ার কারিগর বললেন আ. লীগ নেতা

Link Copied!

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশ গড়ার কারিগর বলে সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই। গত শুক্রবার ২৫ মার্চ গণহত্যা স্মরণে এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

#New_Classic_Event_Management

তিনি যশোরের মণিরামপুরের চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। আব্দুল হাই তাঁর বক্তব্যে বলেন, ‘২৬ মার্চ পাকিস্তানিরা বাংলাদেশের মানুষকে গণহারে হত্যা করেছিল।

তারপর বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা-সার্বভৌমত্ব পেয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপ দিয়েছেন। আজকে বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখুক, দেশ গড়ার কারিগর উন্নয়নের কারিগর দেশনেত্রী খালেদা জিয়া। এ কথা মনে রেখে আগামী নির্বাচনে…। ’
এ সময় একজন ‘দেশনেত্রী শেখ হাসিনা’ বলে ওঠেন। তখন হাই ‘দেশনেত্রী শেখ হাসিনা’ বলে বক্তব্য শেষ করেন। এ বিষয়ে গতকাল আব্দুল হাই বলেন, ‘মিসটেক হতে পারে। শেখ হাসিনার নাম বলতে গিয়ে খালেদার নাম বলা পড়ে যেতে পারে। ’


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি