ঢাকাFriday , 25 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইউক্রেনের রাজনীতিবিদদের স্ত্রী ২৫০ কোটি টাকা সরাতে গিয়ে বিপাকে

Link Copied!

ইউক্রেনের ধনকুবের ও বিশিষ্ট রাজনীতিবিদের ইগর কোটভিটস্কির স্ত্রী আনাস্তাসিয়া কোটভিটস্কা ২৯ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি ৩৯ লাখ টাকা) নিয়ে পালানোর সময় ধরা পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

#New_Classic_Event_Management

এই বিপুল পরিমাণ অর্থ মার্কিন ডলার ও ইউরোতে লাগেজে করে যাওয়ার সময় হাঙ্গেরিয়ান কাস্টমসে ধরা পড়ে। পাচার হতে যাওয়া টাকার সন্দেহভাজন ছবি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ অপসারণের অভিযোগে আনাস্তাসিয়া কোটভিটস্কার বিরুদ্ধে ফোজদারি মামলা করা হয়েছে।


ইউক্রেনের একসময়ের সম্পদশালী এমপি ইগর কোটভিটস্কি বলেন, তার স্ত্রী, সন্তান জন্ম দেওয়ার জন্য দেশ ছাড়ছেন। তবে ২৮ মিলিয়ন ডলার এবং ১.৩ মিলিয়ন ইউরো বহন করার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, আমার সব টাকা ইউক্রেনীয় ব্যাংকে আছে, আমি কিছুই বের করিনি।

তার ২৪ বছর বয়সী মেয়ে ভায়োলেটা বলেন, বিষয়টি ‘ভুয়া এবং গুজব’।

আনাস্তাসিয়া কোটভিটস্কা দু’জন হাঙ্গেরিয়ান পুরুষ এবং তার মায়ের সঙ্গে ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে। তবে তিনি সীমান্তের ঘটনার বিষয়ে মন্তব্য করেননি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আনাস্তাসিয়ার বিষয়ে অভিযোগ হলো তিনি ইউক্রেন থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে আসার বিষয়টি ভিলোক চেকপয়েন্টে বলেননি এবং হাঙ্গেরির কাস্টমস কর্মকর্তারা তার এই অর্থ খুঁজে পেয়েছেন। পরে তিনি স্বীকার করেন এই অর্থ হাঙ্গেরিতে নিয়ে এসেছেন।

ইগর কোটভিটস্কি ইউক্রেনের পারমাণবিক শক্তি দ্বারা চালিত ব্যবস্থাগুলো ও ইউরেনিয়াম মজুত নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে, যা আংশিকভাবে রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে। তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন অ্যাভাকভের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে।

এ ঘটনায় দেশটির ক্রসিংয়ে সীমান্তরক্ষীদের বিরুদ্ধেও তদন্তের আহ্বান জানানো হয়েছে।

সূত্র : ডেইলি মেইল

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি