ঢাকাFriday , 25 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার ব্যস্ত রাস্তায় এলোপাতাড়ি গুলি: নিহত ২

Link Copied!

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ তিনজনকে রাতে সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদ হোসেন টিপু (৫৪) ও সামিয়া আরেফিন প্রীতিকে (২৪) মৃত ঘোষণা করেন।

#New_Classic_Event_Management

আহত মনির হোসেন মুন্না চিকিৎসাধীন, তিনি নিহত জাহিদ হোসেন টিপুর গাড়িচালক বলে জানা গেছে।

নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তিনি বেশ কিছুদিন কারগারেও ছিলেন।
চিকিৎসাধীন গুলিবিদ্ধ মুন্নার ভাষ্যমতে, তাঁর মালিক জাহিদুল ইসলাম টিপুকে নিয়ে এজিবি কলোনি থেকে গাড়িযোগে শাজাহানপুরের বর্তমান বাসায় যাচ্ছিলেন তিনি। শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় পৌঁছালে হঠাৎ মুখোশ পরা এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে তাঁরা গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে টিপুর মৃত্যু হয়।


নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া জানান, গোলাগুলির ঘটনার সময় তাঁরা শাজাহানপুর আমতলা এলাকায় রিকশায় ছিলেন। হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রীতিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ও সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গোলাগুলির এই ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি