ঢাকার দোহার উপজেলায় দোহার বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের তিনটি দোকানে প্রায় আট লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার দোহার বাজারে অবস্থিত সাদিয়া সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেহার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের সুমন মেডিসিন কর্ণার, নাঈমা মোবাইল মিডিয়া ও ফারিয়া এন্টারপ্রাইজ নামের তিনটি দোকানের মালামাল অগ্নকাণ্ডে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের তিনটি দোকানে প্রায় আট লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।