ঢাকাMonday , 7 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তেলের পর বিশ্ববাজারে স্বর্ণের বাজারেও আগুন

Link Copied!

অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে শঙ্কার মধ্যে বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির এক আউন্সের দাম বেড়ে হয়েছে প্রায় দুই হাজার ১ ডলার, যেটি ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ।

#New_Classic_Event_Management

আল জাজিরার সোমবারের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় পণ্যের মজুত নিশ্চিত করতে চাইছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে ইক্যুইটি মার্কেটে।

এর আগে বিশ্ববাজারে ২০০৮ সালের পর সবচেয়ে বেশি দামে তেল বিক্রির খবর দেয় বিভিন্ন সংবাদমাধ্যম।


বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে তেলের দাম।

তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১৩৯ ডলারের বেশি দামে। এর আগে ১৩০ ডলারের কম দামে বিক্রি হচ্ছিল এ তেলের ব্যারেল।

বিশ্ববাজারে তেলের সরবরাহে ঘাটতির শঙ্কায় গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছিল ব্রেন্ট ক্রুডের দাম।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশটিতে গত এক সপ্তাহে পেট্রলের দাম ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি