ঢাকাSunday , 6 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নো-ফ্লাই জোন ঘোষণার অর্থ যুদ্ধে যোগ দেওয়া: পুতিন

Link Copied!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনো দেশ ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন দিলে সেই দেশ যুদ্ধে যোগ দিয়েছে বলে ধরে নেওয়া হবে।

#New_Classic_Event_Management

আজ শনিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।

পুতিন বলেন, ‘এরকম যে কোনো গতিবিধিকে আমরা সেই দেশ সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করব।’


সামরিক প্রেক্ষাপটে নো-ফ্লাই জোন এমন একটি এলাকা, যেখানে আক্রমণ বা নজরদারি রোধ করতে উড়োজাহাজ প্রবেশ নিষিদ্ধ করা হয়।

রুশ হামলার কারণে ইউক্রেন নিজেদের আকাশে নো-ফ্লাই জোন কার্যকর করার আহ্বান জানিয়ে আসছে। তবে ন্যাটো সেই আহ্বানে সাড়া দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি