ঢাকাSaturday , 17 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সরকারি নির্দেশ অমান্য করায় ১০ জনকে ১১৯০০ টাকা জরিমানা

DN BANGLA
April 17, 2021 6:05 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় মহামারী করোনার পরিস্থিতি কারণে সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতির ৪র্থ দিনে অভিযান পরিচালনা করা হয়েছে। তারই পেক্ষাপটে আজ ১৭ এপ্রিল শনিবার দোহার উপজেলায় লকডাউন কার্যক্রমকে সফল করতে সকাল হতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান, উপজেলার থানার মোড় এলাকায়, দোহার বাজার, সুতারপাড়া বাজার মেঘুলা বাজার, এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, আজ কয়েকটি বাজারে নিত্য পণ্যের মূল্য মনিটরিং করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে ১০ টি মামলায় ১০ জন কে ১১৯০০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাভাবিকভাবে জনগণ লক ডাউন মানছে বলে পর্যবেক্ষক করে দেখা গিয়েছে। তবে কিছু লোক সরকারি আদেশ মানে না বলে তাদের জরিমানা গুনতে হয়। এ সময় জ্যোতি বিকাশ চন্দ্র বলেন সরকার ঘোষিত লক ডাউন পালন করাতে আমরা মাঠে কঠোর অবস্থানে রয়েছি। আপনারা সকলে বাসায় অবস্থান করুন জরুরি প্রয়োজন ছাড়া বাসা হতে বের হবেন না।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি