ঢাকাThursday , 3 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে শিশু কানন একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Link Copied!

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের পুষ্পখালী এলাকায় অবস্থিত অন্যতম বিদ্যাপীঠ শিশু কানন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

#New_Classic_Event_Management

৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুসুমহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো.আমজাদ হোসেন।

কুসুমহাটি ইউনিয়ন যুবলীগের সাধরণ সম্পাদক মো.স্বপন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল হক, যুবলীগ নেতা মো. রাজু দেওয়ান, প্রবাসী আল আমীন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন আবজাল, শিশু কানন একাডেমির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা আব্দুর সালাম মুন্সি, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আফসানা আক্তার, মো. নাজমুল হাসান উজ্জ্বল প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি