ঢাকাWednesday , 2 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ভোটার দিবস পালিত

Link Copied!

‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’ এই শ্লোগানে দোহারে জাতীয় ভোটার দিবস ২০২২ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ রা মার্চ (বুধবার) দুপুরে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের হয়ে জয়পাড়া রতন চত্তর ঘুরে পূনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

আলোচনায় সভায় ভোটাধিকার নিয়ে অনেকে অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা নির্বাহী প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল ইসলাম, সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, দোহার উপজেলা ছাএলীগ ও জয়পাড়া কলেজ ছাএলীগ সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি