ঢাকাTuesday , 1 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

৪০ মাইল দীর্ঘ রুশ সামরিক বহর যাচ্ছে কিয়েভের দিকে

Link Copied!

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে ছয় দিন। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে রাশিয়ার একটি বিশাল সামরিক বহর এগিয়ে যাচ্ছে বলে দেখা যায় স্যাটেলাইট ছবিতে। ছবিতে দেখা গেছে, কিয়েভের দিকে অগ্রসর রুশ সামরিক বহর প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি এ ছবি প্রকাশ করেছে।

#New_Classic_Event_Management

মহাকাশ প্রযুক্তিপ্রতিষ্ঠান মাক্সার টেকনোলজি বলছে, কিয়েভের উত্তরে সেনাসমাবেশ ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে প্রায় ৪০ মাইল দীর্ঘ একটি রুশ সেনাবহর জড়ো হয়েছে। এর আগে রয়টার্স সূত্র জানিয়েছিল রুশ সেনাবহরটি ছিল ১৭ মাইল দীর্ঘ।

স্যাটেলাইট ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, স্থলবাহিনী এবং যুদ্ধ হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে, যেটি ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে।


স্যাটেলাইট ছবিটির বরাতে রয়টার্সের অন্য প্রতিবেদনে বলা হয়েছে, আন্তোনভ বিমানবন্দর এলাকার পূর্ব প্রান্তে শত শত সাঁজোয়া যান, ট্যাংক, কামান ও সরঞ্জাম বহনকারী যানের উপস্থিতি দেখা গেছে। ইউক্রেনের স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ১১মিনিটে বহরটি আন্তোনভ বিমানঘাঁটির কাছাকাছি টি-১০১০ হাইওয়েতে অবস্থান করছিল। রাজধানী থেকে আন্তোনভের দূরত্ব কম হলেও ১৭ মাইল।

এ বিমানঘাঁটিতে বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজটি ছিল, যা রাশিয়ান হামলায় ধ্বংস হয়ে যায়।

এদিকে কোনো সমাধান ছাড়াই শেষ হলো ইউক্রেন-রাশিয়ার ৫ ঘণ্টার মন্ত্রী পর্যায়ের প্রথম দফা বৈঠক। ইউক্রেনীয় সময় সোমবার দুপুর ১টায় বেলারুশ সীমান্তবর্তী গোমেল অঞ্চলে আলোচনায় অংশ নেন দুদেশের প্রতিনিধি। বৈঠকে আসেনি কোনো সমাধান। তবে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দুপক্ষই।

রাশিয়ার প্রতিনিধি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই হবে দ্বিতীয় দফা বৈঠক। আর ইউক্রেন জানিয়েছে, রাজধানীতে ফিরে বৈঠকের বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বৈঠকে ইউক্রেনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকোভ ও উপ-পররাষ্ট্র মন্ত্রী মিকোলা তোচিৎস্কি। আর রাশিয়ার পক্ষ থেকে ছিলেন উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্ডার ফোমিন ও বেলারুশে রুশ রাষ্ট্রদূত বোরিস গ্রিজলোভ। তাদের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্সিয়াল সহকারী ভ্লাদিমির মেদিনস্কি।

বৈঠকে রুশ সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতি চায় ইউক্রেন। আলোচনার বিষয়বস্তু নিয়ে পরামর্শের জন্য নিজেদের রাজধানীতে ফিরে গেছেন দু’দেশের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি