ঢাকাWednesday , 9 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাভারে ৫ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট
February 9, 2022 12:05 am
Link Copied!

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার অভিযোগে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

#New_Classic_Event_Management

সাভার ও আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলার আমিনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত সোনার বাংলা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করে। পরে অপর ইটভাটা এএসএম কম্পানি কোং বন্ধ করে দেওয়া হয়।


এছাড়া আশুলিয়ায় শিমুলিয়া এলাকায় পল্লী ব্রিকসকে ২ লাখ টাকা, এবিসি ব্রিকসকে ৫০ হাজার ও মোল্লা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় সকল ইট ভাটার চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়।

সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছারপত্র নেই এমন সকল ভাটাগুলোতে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি