ঢাকাSunday , 6 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বদলা নিলো পাকিস্তান সেনাবাহিনী, ২০ বিদ্রোহী নিহত

Link Copied!

দুই সেনাঘাঁটিতে হামলার বদলা নিলো পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে অভিযানে ২০ জন বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

#New_Classic_Event_Management

শনিবারের এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া উইং জানায়, ‘বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর ও নওশকি জেলায় অভিযানে মোট ২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আজকে নিরাপত্তা বাহিনী অভিযান সম্পন্ন করেছে।’

এর আগে গত ৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বেলুচিস্তানে দুই সেনা ঘাঁটিতে রাতভর হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএফ) বিদ্রোহী গোষ্ঠী। বিএলএফ- এর দাবি তাদের হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানের সেনা নিহত হয়েছে।


বিবৃতিতে তারা বলছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ৫০ জনেরও বেশি সেনাকে হত্যা করেছে।

এদিকে গতকাল শনিবার রাতে আরও এক বিবৃতি দিয়েছে বিএলএফ। বিবৃতিতে তা জানিয়েছে, সমস্ত লক্ষ্য সফলভাবে অজর্ন হয়েছে। হামলায় ১৬ জন যোদ্ধা জীবন দিয়েছে।

বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন কাজে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে চীন। তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি