ঢাকাSunday , 6 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নতুন কমিটিকে ক্ষমতা হস্তান্তর করে যা বললেন মিশা সওদাগর

Link Copied!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে থাকা ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা শপথ নিয়েছে। আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

#New_Classic_Event_Management

ক্ষমতা হস্তান্তর করে বিদায়ী সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আপনাদের সবার প্রতি আমার সালাম, দোয়া ও ভালোবাসা। বিশেষ করে অভিনন্দন জানাই, যারা আজকে জয়ী হয়েছেন। আমি বরাবরই বলেছি, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মালা বদলের পালা। আজকে একটা মালা বদল অনুষ্ঠান হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আপনাদের সবার কাছে আমি শুধু একটি অনুরোধ করবো, পেছনের দিকে যা ঘটেছে সেদিকে আমরা না তাকাই। আগামী দিনে কিভাবে সমৃদ্ধশালী শিল্পী সমিতি গড়ে তুলবো সেই ব্যবস্থা আমরা করি।’


এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। তাই সাধারণ সম্পাদক পদে জয় পেলেও চেয়ারে বসতে পারছেন না এই নায়ক। এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

তার আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন। এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এরপরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ জন্য শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি