ঢাকাFriday , 4 February 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চালনাই সড়ক এলাকায় শাহ আলম (৩৫) নামের এক ভ্যানচালক ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে। জানা যায় নিহত ব্যাক্তিটি উপজেলার নারায়ণপুর এলাকার চান্দা হাওলাদারের ছেলে।

#New_Classic_Event_Management

৪ ফেব্রয়ারী (শুক্রবার) সকালে দোহার থেকে মালামাল নিয়ে নবাবগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে দোহার উপজেলা থেকে আসবাবপত্র নিয়ে নবাবগঞ্জ যাচ্ছিলেন ভ্যানচালক শাহ আলম। মালবাহী ভ্যান গাড়িটি নবাবগঞ্জের চালনাই সড়ক ইটভাটা এলাকায় পৌঁছলে গাড়িটিকে পিছন দিক থেকে মাটিভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।


প্রত্যেক্ষদর্শী স্থানীয় একজন জানান, ট্রাকটির বেপরোয়া গতি থাকার কারণে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালকের মাথার অধিকাংশ মাংস ছিটকে রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে।

নবাবগঞ্জ থানা পুলিশের এসআই আলমগীর জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও মালিককে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ট্রাকটি চালনাই সড়কের এবিসি ইটভাটায় মাটি সরবরাহ করতো বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি