ঢাকাFriday , 28 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

টিকাকেন্দ্র থেকে ফেরার পথে হামলা, ২১ স্বেচ্ছাসেবক আহত

ডেস্ক রিপোর্ট
January 28, 2022 10:01 pm
Link Copied!

রাজধানীর কদমতলী দনিয়া ব্রাইটন স্কুলের টিকাদান কেন্দ্রে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে স্থানীয়দের হামলায় ২১ স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

#New_Classic_Event_Management

আহতদের মধ্যে রয়েছেন- মো. ইব্রাহিম হোসেন, পিয়াস, কাউসার রিফাত, সাদিকুল ইসলাম সিফাত, সারা জাহান মিথিলা, আহসানুল কবির, তানিয়া ইসলাম, তাজ মোহাম্মদ, মোহাম্মদ বিন হায়দার, লাবিব, আপন, শান্তা ফারহানা, আহমেদ জারিফ, আল-আমিন শেখ, সাকিব, মুস্তাফিজুর রহমান, সাবরিনা খান লাবণ্য, আনিকা রহমান, সৈয়দ মুবিন। আহতদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা মো. রাহাত জানান, প্রতিদিন আমরা ৫০ জন দনিয়াযর ব্রাইটন স্কুলের টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করি। কিছুদিন আগে স্থানীয় লোকজন টিকা নিতে আসেন। আমরা তাদেরকে সিরিয়াল মেইনটেইন করতে বলি। এই নিয়ে তাদের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা হয়।


রাহাত বলেন, আজ আমাদের ওই টিকাকেন্দ্রে শেষ দিন ছিল। টিকাকেন্দ্র থেকে ফেরার পথে রাস্তায় আমাদের ওপরে হামলা চালান স্থানীয়রা। এতে আমাদের ২১ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে এ নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি