ঢাকাFriday , 28 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দুই নির্বাচনেই ভোট দিলেন জাহিদ

Link Copied!

একইদিনে আজ চলছে চলচ্চিত্র ও টিভি নাটকের শিল্পীদের নির্বাচন। এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, অভিনয়শিল্পী সংঘের নির্বাচন চলছে শিল্পকলা একাডেমিতে। শিল্পীদের দুই সংগঠনেরই সদস্য জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

#New_Classic_Event_Management

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে গিয়ে ভোটের আগে প্রার্থীদের সঙ্গে খোশগল্প করছেন জাহিদ।

আগে তিনি ভোট দিতে গেলেন এফডিসিতে। শিল্পী সমিতির নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ও তোড়জোড় দেখে অভিনেতা গণমাধ্যমের কাছে বললেন, মনে হচ্ছে যেন জাতীয় নির্বাচনের চেয়েও বড় নির্বাচন। তাঁকে দেখে ফেরদৌস, ইমন, নিরবসহ একদল প্রার্থী ছুটে এলেন ভোট চাইতে। সবার সঙ্গে হাসিমুখে কথা বলে পরে গেলেন ভোট দিতে। ভোট দিয়ে এসে গণমাধ্যমের কাছে ‘শ্রাবণ মেঘের দিনে’ অভিনেতা বলেন, ‘ভোট খুবই ভালো হচ্ছে। শুনেছি শিল্পী সমিতি ছাড়া অন্য সংগঠনের সদস্যদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা খুবই খারাপ হলো। বিষয়টি আমার ভালো লাগেনি। ‘


বেলার দুইটার দিকে তিনি শিল্পকলা একডেমির সংগীত ও নৃত্যকলা একাডেমিতে যান অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে। এ সময় সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এখানে ভোট দিতে এসে তারকাদম্পতিকে হাসি খুশি মনে হলো। মৌ বলেন, ‘নতুন কমিটিতে যারা আসবেন তাদের জন্য শুভকামনা। তারা যেন শিল্পীদের দাবি মতো কাজ করতে পারেন।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি