ঢাকাMonday , 3 January 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় সভা

Link Copied!

দোহার উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে মতবিনিময় সভা

#New_Classic_Event_Management

দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে সোমবার ৩রা জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলো দোহার উপজেলার সকল মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক।


সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা দোহারের সকল স্কুলের এসএসসি ২০২১ রেজাল্টের আনুপাতিক হার বিশ্লেষণ করেন এবং রেজাল্ট অনুযায়ী পুরষ্কার বিতরন করেন।

এসময় যেসকল স্কুলের রেজাল্ট খারাব সেসকল স্কুলের শিক্ষকদের আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানান তিনি।এছাড়াও তিনি প্রতিটি স্কুলে শিক্ষক কাউন্সিল করার আহবান জানান।

এসএসসি রেজাল্ট ২০২১ দোহার উপজেলায় ১ম স্থান অধিকার করে ড্যাফোডিলস হাইস্কুল।

উক্ত সভা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ এর সেরা বক্তা পুরষ্কার তুলে দেন নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। ২০২০ এর সেরা বক্তৃতায় ১ম স্থান অধিকার করেন মোঃ আল-আমিন হোসেন জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি