ঢাকাTuesday , 14 December 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে দোহার উপজেলা পরিষদের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

সভায় বক্তারা ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে নিহত শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া পাকিস্তানিরা পরাজয় নিশ্চিত জেনে এদেশকে মেধা শূন্য করতে রাজাকার, আলবদর, আলসামস ও পাকিস্তানি হানাদার বাহিনীরা যে নীল নকশা করে জাতীর বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করেছিল সেই পটভূমি আলোচনা করা হয়।


দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আহসান খোকন শিকদার, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল সবুজ, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি