ঢাকাThursday , 9 December 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে জয়িতা সন্মাণনা স্মারক প্রদান

Link Copied!

নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রদান করা হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে দোহার উপজেলায় বেগম রোকেয়া দিবস ২০২১ এর জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

বেগম রোকেয়া দিবস-২০২১’ উদযাপন শীর্ষক ৪ জন কে বিভিন্ন ক্যাটাগরি তে সন্মাণনা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।


অনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে দোহার ঘাটা সুতারপাড়ার আখি আক্তার, সফল জননী নারী হিসেবে দক্ষিন জয়পাড়া মাঝিরপাড়া গ্রামের নূর হাসনা পারভীন, নির্যাতনের বিভীষিকা মূছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী দোহারপুরী গ্রামের কাজী সানজিদা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী চর মাহমুদপুর গ্রামের জাহানারা।
অপর দিকে ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা সমাজকল্যাণ কমিটির অনুকূলে বিভিন্ন ক্যাটাগরি এর মদ্ধে অতি দরিদ্র ১৪ জন, জটিল রোগী ৪জন, হত দরিদ্র ১৮ জন, অগ্নিদগ্ধ ১ জন, বিভিন্ন সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন সহ মোট ৪০ জন কে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
১৮৮০ সালের ০৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া।১৯৩২ সালের একই তারিখে কলকাতার সোদপুরে তার মৃত্যু হয়।লেখনির মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, পণ প্রথা, ধর্মের অপব্যাখ্যা, কুসংস্কারসহ নারীর প্রতি অন্যায় আচরণ ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া।

দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সন্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
আলমগীর হোসেন বলেন অনেক চরাই উওরাই পেরিয়ে আমাদের দেশ অনৈতিক ভাবে সাবলম্বী হচ্ছে। এর জন্য প্রত্যক্ষভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান রেখেছে।
আজকে আমরা স্বাধীনতার ৫০ বছরে সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। প্রধান মন্ত্রীর দূরদর্শী কাজের জন্য বিশ্বের দরবারে আজ সকলে শেখ হাসিনার ভূয়সী প্রসংশা করে যাচ্ছে। নারী সফলতার অংশ হিসেবে দোহারের নারীরাও আজ পিছিয়ে নয় তারা ও উপজেলার মহিলা বিষয়ক অফিসার থেকে বিভিন্ন ট্রেনিং নিয়ে আজ তারা সাবলম্বী হতে সক্ষম হচ্ছে।

দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সুজাহার বেপারী, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসীম উদ্দীন, আনছার ভিডিপি অফিসার সালেহা বেগম বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মহিলা বিষয়ক অফিসের বিভিন্ন বিভাগের প্রশিক্ষনার্থীগণ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি