দুর্নীতিকে না বলুন আপনার অধিকার, আপনার দায়িত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ই ডিসেম্বর ( বৃহস্পতিবার) সকালে দিবসটি উপলক্ষে দোহার উপজেলা দুর্নীতি দমন কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
পরে চিএাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তার ই ধারাবাহিকতায় দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে।
এতে দুদকের নতুন নেতৃত্ব নিয়োগে স্বচ্ছতার দাবি জানানো হয়েছে।
দুর্নীতিবিরোধী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দোহার উপজেলা ভাইচ চেয়ারম্যান সুজাহার বেপারী, দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি), দোহার থানা সেকেন্ড অফিসার রাকিব হোসেন, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের পিন্সিপাল মোসাঃ কুলকুম বেগম, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান এম, এ হান্নান, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, আনছার ভিডিপি অফিসার মোসাঃ সালেহা বেগম, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, ডাঃ মহিউল মিল্লাত, মোঃ পিয়ার হোসেন, মোঃ ফারুক ই আজম,মোঃ নূর ই আলম সিদ্দিক, সাবিনা ইয়াসমিন ,
সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।