ঢাকাThursday , 15 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে কঠোর লকডাউন পরিস্থিতির ২য় দিন উপজেলা প্রশাসনের অভিযান

DN BANGLA
April 15, 2021 9:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশ যখন লকডাউন পালন করায় ব্যস্ত ঠিক তখনই দোহারে লকডাউনের ২য় দিনেও অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা প্রকাশন এ সময় বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ মাএা বেড়ে যাওয়ায় ১৪ই এপ্রিল হতে আগামী ২০শে এপ্রিল পর্যন্ত সরকার কতৃক ঘোষিত লকডাউন দেওয়া হয়েছে পুরো দেশে। সে লক্ষ্যে আজ ১৫ই এপ্রিল বৃহস্পতিবার সকাল হতে বিকাল পর্যন্ত মাঠে ছিল দোহার উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার (১৫ই এপ্রিল) দোহারের জয়পাড়া বাজার, থানার মোড়, রতন চত্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তায় অবস্থানরত পথচারিদের রাস্তায় বেড় হওয়ার কারণ জিজেসা সহ সরকার ঘোষিত লকডাউন না মানায় ১০টি মামলা ১০ জনকে ২হাজার ৩শত টাকা জরিমানা করেন দোহার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। দোহারবাসীর সকলের সহযোগিতায় লকডাউন চলছে। বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোহার উপজেলায় লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ। এ সময় সরকারি নির্দেশ অমান্য করায় জরিমানা আরোপ করা হয়। কয়েকটি বাজারে নিত্য পণ্যের মূল্য মনিটরিং করা হয়। এসময় সকলের সহযোগিতায় অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জনাব এ এফ এম ফিরোজ মাহমুদ। এসময় সার্বিকভাবে সহযোগীতায় ছিলেন দোহার থানা পুলিশ র্ফোস

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি