ঢাকাSaturday , 20 November 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে রাতের আধারে নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসের নৌকা আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিনগত মধ্যরাতে চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস মাদরাসার সামনে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেষ সময়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা।


দীর্ঘ দিন বিএনপির দখলে থাকা চন্দ্রপুর ইউনিয়নে নৌকার বিজয় ছিনিয়ে নিতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবর রহমানকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক দেওয়া হয়। এ কারণে এ ইউনিয়নে ভোটের উত্তাপ একটু বেশি।

প্রচার প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের নওদাবাস মাদরাসার সামনে মাহাবুবর রহমানের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস রয়েছে। সেই অফিসের সামনে বিশাল আকারের কাগজে নৌকা প্রদর্শন করা ছিল।

দিনগত মধ্যরাতে কে বা কারা সেই নৌকা আগুনে পুড়িয়ে দেয় এবং নির্বাচনী অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে। তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়েছে। এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি