ঢাকাSunday , 14 November 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজধানীতে আজকেও বৃষ্টি হবে, এ মাসেই আরেকটি নিম্নচাপ

ডেস্ক রিপোর্ট
November 14, 2021 2:01 am
Link Copied!

রাজধানীসহ দেশের পাঁচ বিভাগে আগামীকাল রোববারও বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় লঘুচাপে পরিণত হয়ে ভারতের উত্তর তামিলনাড়ু চলে গেছে। এর প্রভাবেই এখন বৃষ্টি হচ্ছে।

#New_Classic_Event_Management

এ বৃষ্টির পরপরই অবশ্য শীত জেঁকে বসবে না। সামনে আরও একটি নিম্নচাপ হতে পারে। সেখান থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। শীত পড়বে এরপর। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ শনিবার এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজ বলেন, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগে কালও থেমে থেমে বৃষ্টি হবে। আগামীকাল বৃষ্টি হবে রাজধানীতেও। রোদের মুখ দেখার জন্য পরশু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।


আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। আকাশ মেঘে ঢাকা। তবে বৃষ্টি কম হয়েছে। দেশে আজ সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়-৯ মিলিমিটার।

মনোয়ার হোসেন বলেন, একটি লঘুচাপ এখন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে। এটি সুস্পষ্ট চাপ থেকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২০ নভেম্বরের মধ্যে এটি হতে পারে এবং এরপরই শীত পড়বে বেশি করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি