ঢাকাSunday , 14 November 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

করোনার পর দ্রুত ছড়িয়ে পড়ছে নোরো ভাইরাস

Link Copied!

মহামারি করোনাভাইরাসের পর ভারতে দ্রুত ছড়াতে শুরু করেছে নোরোভাইরাস। শনিবার কেরালার ওয়েনাড়ে এনিয়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

#New_Classic_Event_Management

করোনার পর নতুন এই ভাইরাসটিকে ঠেকাতে জেরাদার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষকরে পরিশুদ্ধ পানির ওপরে জোর দেন বীণা। এনিয়ে মানুষকে সতর্ক করার নির্দেশও দিয়েছেন তিনি।

দুই সপ্তাহ আগে ওয়েনাড়ের একটি কলেজে ১৩ পড়ুয়া নোরোভাইরাসে সংক্রমিত হন। ওই ভেটেনারি কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে আক্রান্ত পড়ুয়ারা কলেজ ক্যাম্পাসের বাইরে একটি হোস্টেলে থাকতেন।


এই ভাইরাসকে বলা হয় উইন্টার ভমিটিং ভাইরাস। এটি আক্রমণ করলে রোগীর ঘন ঘন বমি হয়। ডায়রিয়ায় আক্রান্ত হয়। শরীরে ঢোকার ২৪-৪৮ দিনের মধ্যে এটি রোগের সৃষ্টি করে। শুরু হয়ে রোগীর পেটে তীব্র ব্যথা, বমি ও ডায়রিয়া। চিকিত্সা করালে ১-৩ দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে টানা চিকিৎসার প্রয়োজন হয়।

কীভাবে ছড়ায়

সংক্রমিত রোগীর বমি থেকে ছড়ায় এই ভাইরাস। তারপর এটি খাবার, পানিতে ছড়িয়ে পড়ে। মার্কিন বিজ্ঞানীদের মতে সংক্রমিত রোগীরা কোটি কোটি ভাইরাস ছড়িয়ে দেয়।

রোগের লক্ষণ

প্রাথমিকভাবে আক্রান্ত রোগীর বমি হয়, ডায়রিয়ায় আক্রান্ত হয়, মাথা ঘোরা ও পেটে যন্ত্রণাও হয়ে থাকে। কখনও কখনও শরীরে তীব্র যন্ত্রণা, জ্বর বা মাথাব্যথা হতে পারে। এছাড়াও রোগীর তৃষ্ণা বাড়াতে পারে, প্রস্রাবে দুর্গন্ধ বাড়তে পারে। ঝিমুনিও হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি