ঢাকাFriday , 22 October 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাইঃ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
২২ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার বাঁশতলা নাগেরকান্দা এলাকার মো. আবুল কালামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। পরে চার ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির মালিক আবুল কালাম।

#New_Classic_Event_Management

তিনি জানান, ভোর বেলা তার ছেলের স্ত্রী গ্যাসের চুলায় রান্না রেখে পাশের ঘরে গেলে চুলায় সংযুক্ত পাইপ থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পরে। এসময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ ১টি চৌচালা ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ ৪৫হাজার টাকা। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি