ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকান্ডের দূর্ঘটনা মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার দুপুর ১টায় উপজেলা সভা কক্ষে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফএম ফিরোজ মাহমুদ নাঈমের সভাপতিত্বে এ প্রশমন দিবসের আলোচনা সভা হয়েছে।
উপজেলা ইঞ্জিনিয়ার হানিফ মোরশেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ ও স্কাউট সদস্যবৃন্দ।
এর আগে উপজেলা প্রাঙ্গনে অগ্নিকান্ডের দূর্ঘটনা মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ দেন দোহার উপজেলা ফায়ার ষ্টেশনের একটি দল। এতে অংশ নেন উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।
অপর দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ও আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগন্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন।নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগ্নিকান্ডের দূর্ঘটনা মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ দেয় দোহার থেকে আগত উপজেলা ফায়ার ষ্টেশনের একটি দল।