ঢাকাThursday , 7 October 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে মোবাইল কোটে জেলে সহ ১১জনের সাজা

Link Copied!

ঢাকার দোহারে মোবাইল কোটে এক জেলে আট ড্রেজার শ্রমিক সহ দুই মাদক সেবী কে মোবাইল কোটে জেল জরিমানা করা হয়েছে।

#New_Classic_Event_Management

৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল হতে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে দোহারের সাইনপুকুর হতে নয়াবাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায় প্রশাসনের বিশেষ অভিযানে এদের কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন মাঝির কান্দা গ্রামের শহর আলীর ছেলে হান্নান (২৮)। আটককৃত হান্নান কে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ২(খ) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
অপর দিকে চাঁদপুর উপজেলার বয়রা গ্রামের আঃ লতিফ এর ছেলে আব্দুল
খায়ের(৫০), বাগেরহাট জেলার কদমতলা গ্রামের সফিকুল তালুকদার (৩২), বরিশাল জেলার সরবকাঠি গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ ইয়াছিন (২২),বরগুনা সদর উপজেলার মোঃ সুক্কুর এর ছেলে মোঃ সৌকত(২০),একই সদরের মোঃ হামেদের ছেলে মোঃ বাবুল (৪৫), মোঃ সেন্টুর ছেলে মোঃ রুবেল (৩৫) এবং চট্রগ্রামের মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ আলতাব(৩৪) কে আটক করা হয়েছে। আটককৃতরা উভয়ই অব্যধভাবে বালু উওোলন করার কাজে সহযোগিতা করার অপরাধে সকল কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়েছে।
এ সময় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৩ টি অবৈধ কাটার ড্রেজার জব্দ করা হয়।

এ ছাড়া ও উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদের গুড়াবন গ্রামের সুকান্ত মন্ডলের ছেলে শাওন মন্ডল(২২) ও একই গ্রামের মোঃ ইদ্দিস এর পুএ মো জুয়েল (২২) কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে তাদের কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) গ ধারায় উভয় কে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ডে দন্ডিত করেন।
মোবাইল কোট পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ (নাঈম) এবং সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি ( বাপ্পি)।
দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, সরকার ঘোষিত গত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২১ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে যেন জেলারা মাছ ধরা থেকে বিরত থাকে সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদককের বিরুদ্ধে জিরো টলারেন্স এর নীতি অব্যাহত থাকবে।অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি