ঢাকা দোহারে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, দোহার উপজেলা ও পৌরসভা শাখা।
২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে দোহার উপজেলা অডিটরিয়ার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে জন্মদিন পালন করা হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
সুজন মাহমুদের সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সাজ্জাত হোসেন সুরুজ,মোঃ আলমাছ উদ্দিন কমিশনার, মোহাঃ আলমাছ উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, শেখ সালাউদ্দিন, বসির আহম্মেদ, আমজাদ হোসেন,নবী হোসেন, সম্রাট চিশতি,সাদ্দাম হোসেন ও শহীদ বেপারী।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।