ঢাকাWednesday , 15 September 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে প্রশাসনের মোবাইল কোটে ৯ জন কে জরিমানা

Link Copied!

ঢাকার দোহার উপজেলাধীন কয়েক টি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।
মহামারী করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ থাকার পর সরকার ঘোষিত গত ১২ সেপ্টেম্বর হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে।
এর মাঝেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর লক্ষ করা গিয়েছে।

#New_Classic_Event_Management

এর ই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সবসময় মাস্ক পরিধানের বিষয় টি নিশ্চিত করতে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি)।
অপর দিকে তিনি উপজেলার জয়পাড়া থানা মোড় এলাকায় বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করো মাস্ক পরিধান না করায় এবং সড়ক পরিবহন আইন অমান্যে ০৯ জন ব্যাক্তিতে তিন হাজার ছয়শত টাকা জরিমানা আরোপ করেন।

ফজলে রাব্বি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ পথচারি দের মাঝে ১০০টি মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করেছি। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতিতে ঝুকিপূর্ণ হতে পারে। সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি