ঢাকার দোহার উপজেলার বিভিন্ন বেকারীরতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।
এসময় খাদ্যদ্রব্যে বিষাক্ত রং ও ক্যামিকেল এর ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের মেয়াদ ও মূল্য না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক জয়পাড়া বাজারের বান্দুরা, মায়ের দোয়া এবং শাহ সুলতান বেকারীকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, খাদ্যে ভেজাল দেওয়া একটি বড় অপরাধ। কোননা খাদ্য খেয়ে মানুষ তার জীবন বাঁচায়। তাই সবাইকে সচেতন করে বলছি আপনারা ভেজাল এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করবেন না। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দোহার থানা পুলিশের কর্মকর্তাগণ।