ঢাকাSunday , 5 September 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলা

Link Copied!

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল খায়ের (৩৫) কে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবুল খায়ের দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছে আহতের পরিবার।

#New_Classic_Event_Management

আহত আবুল খায়ের জানান, বাস্তা গ্রামের ছোরহাবের ছেলে জুয়েল, পান্নু দেওয়ানের ছেলে রাকিব, মো. রবের ছেলে সালাউদ্দিন ও একই গ্রামের আলাউদ্দিন বেশ কয়েকদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো। আমি ঠিকা নিয়ে মানুষের জায়গা জমি ভরাট করি। তাই ওরা চাঁদা দাবি করে আসছিলো। সকালে এক গ্রাহক আমাকে এক লাখ ষাট হাজার টাকা বিল দেয়। আমি টাকা নিয়ে কাজের সাইটে যাচ্ছিলাম, তখনই ওরা চারজন মিলে আমার উপর হামলা চালায়। আমাকে প্রচন্ড মারধর করে আমার কাছে থাকা এক লক্ষ ষাট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

অভিযুক্ত কারো সাথে যোগাযোগ করতে না পাড়ায় বিবাদী পক্ষের নিকট আত্মীয় মো. দিনু জানান, একই জমির মালিক দুইজন হওয়ায় ২ মালিক পক্ষ থেকে দুই ঠিকাদারকে জমি ভরাট করার কাজ দেওয়া হয়। এতে দুই ঠিকাদারের কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল খায়েরকে অভিযুক্ত ৪ জন মিলে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি