ঢাকার দোহার উপজেলায় মৎস্য দপ্তরের আয়োজনে সরকারের জলাধার সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ, খামারিদের মৎস্যচাষ উপকরণ বিতরণ করা হয়েছে।
২৪ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলাধীন ঋষি বাড়ি খালে ১.৭১ হেক্টর পুকুরে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের মাছের পোনা অবমুক্তকরণ ও খামারিদের মাঝে মৎস্য উপকরণ তুলে দেন দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ(নাঈম)।
এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর, উপজেলা সি: মৎস্য কর্মকর্তা মোসাঃ লুৎফুন নাহার, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানি সহ আরো অনেকে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।