গাজীপুরের কালিয়াকৈর লতিফপুর এলাকার শনিবার সকালে (২১ আগষ্ট) সেফটি ট্যাঙ্কিতে কাজ করার সময় একজন শ্রমিকের মৃত্যু হয়।
নিহত শ্রমিক হলেন, নাটোর জেলার সদর থানা চকদিগুলিয়া এলাকার আলতাফ হোসেনের ছেলে ফিরোজ হোসেন (৩৫)। নিহত ব্যক্তি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার জানেরচালা এলাকার আবুল হোসেনের বাড়িতে বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
এলাকাবাসীর ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শ্রমিক প্রতিদিনের মতো সকালে রাজমিস্ত্রীর কাজ করার জন্য কালিয়াকৈর উপজেলার লতিফপুর হোসেন টিকাদারের বাড়ির সেফটি টাংকিতে কাজ করতে থাকে। কিন্তু বিদ্যুতের লাইন লিকেজ থাকার কারণে ক্যাবলের তার স্পর্শ করলে সে ঘটনাস্থলে নিহত হন। পরে তাকে এলাকাবাসী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর পূর্বে তিনি রয়েল গ্রীন নামের একটি প্রতিষ্ঠানে ফোরম্যানের দায়িত্বে কাজ করতেন। কিন্তু ওই প্রতিষ্ঠানটির কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই শ্রমিক বাইরের ঠিকাদারদের সাথে কাজ করতেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের সাথে যোগাযোগ চলছে।