ঢাকার দোহার উপজেলায় দোহার প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার (১৫ আগস্ট) দুপুরে দোহার প্রেসক্লাবে প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় দোহার প্রেসক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনসাধারণের মাঝে ৫শত খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আজ এই দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। ১৫ই আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। এই দিনে বিপদগামীদের কারণে বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার সপরিবারকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্ব দরবারে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। খুনিদের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার বলেন, আগস্ট মাস বাঙালি জাতির নিকট একটি বেদনাদায়ক মাস। ১৯৭৫ সালের এই দিনে মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ও ঘৃণ্যতম হত্যাকা-ের মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি সংগ্রামের দ্ব্যর্থহীন বজ্রকণ্ঠ বুলেটের আঘাতে স্তব্ধ করে দেওয়া হয়। দেশের বাইরে অবস্থান করার কারণে সেদিন প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুইকন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
এসময় আরও উপস্থিত ছিলেন- দোহার থানা ওসি(তদন্ত) মাসুদুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা যুবলীগের সহ-সভাপতি ও নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানি, লায়ন আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সেণ্টু, দোহার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।