ঢাকাFriday , 13 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভাঙ্গন ও হুমকির মুখে থাকা বসতভিটা, ফসলি জমি রক্ষায় ৫০ কোটি টাকার প্যাকেজ

Link Copied!

রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কমিশনার জ্যোতি প্রসাদ ঘোষ বলেছেন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নকে তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাচাঁতে ৫০ কোটি টাকার প্যাকেজ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। আগামী মাসে টেন্ডার করে কাজ শুরু করা হবে।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে মহিষখোঁচা স্পার-২ এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভাঙ্গন হুমকির মুখে থাকা বসতভিটা,ফসলি জমি রক্ষায় ১৪ আগস্ট থেকে জিও ব্যাগ ফেলে নদীর ভাঙ্গন রোধ করা হবে।


এর আগে বেলা ১১টার দিকে বৃষ্টি উপেক্ষা করে জ্যোতি প্রসাদ ঘোষ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। প্রায় প্রতিদিন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়েনের শত শত ঘর-বাড়িসহ হাজার হাজার একর ফসলী জমি তিস্তার বুকে বিলিন হয়ে যাচ্ছে। এসব এলাকার মানুষের কথা চিন্তা করেই রংপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কমিশনার জ্যোতি প্রসাদ ঘোষ মহিষখোঁচা ইউনিয়নকে তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাচাঁতে ৫০ কোটি টাকার প্যাকেজের কথা জানান। খুব শিঘ্রই টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি