ঢাকাThursday , 12 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহারে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা সভাকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি হিসেবে ঐদিন সকাল নয়টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ভার্চুয়ালভাবে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।


সভায় আরও উপস্থিত ছিলেন, দোহার থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, সমাজসেবা কর্মকর্তা আবু নাঈমসহ শিক্ষক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও রাজনৈতিক, সামাজিক ব্যক্তিগন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি