ঢাকাThursday , 12 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে সাদিয়া(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া তেলেঙ্গা গ্রামের মো. মাহবুবের মেয়ে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে খেলতে খেলতে সাদিয়া বাড়িতে থাকা মুরগীর খামারের পেছনে চলে যায়। সেখান থেকে এসে সাদিয়া তার মাকে বলে তার পা কেটে গেছে। একটু পরই সে অসুস্থ হয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন ক্ষতচিহ্ন দেখে নিশ্চিত হন সাদিয়াকে সাপে কামড় দিয়েছে। সাথে সাথে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি