জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিক উপলক্ষ্যে বুক্ষরোপন, কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার আবেদা সুলতানা।
অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১১ আগস্ট) পুলিশ লাইন্স লালমনিরহাট জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
পুলিশ সুপার, আবেদা সুলতানা,এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বুধবার হতে শুরু হওয়া এই কর্মসূচীর অংশ হিসেবে জেলা পুলিশের প্রতিটি ইউনিটে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হবে।
এদিকে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লালমনিরহাটের পক্ষ থেকেও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমিরহাটের পুনাকের পুলিশ সুপার আবেদা সুলতানা, এসময় পুনাক, লালমিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।