ঢাকাTuesday , 10 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে প্রজাতির গাছ কর্তন থানায় ডাইরী

Link Copied!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪ কোটি টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটেছে একটি চক্র। গাছ কাটতে বাঁধা দেওয়ায় চেয়ারম্যানের হুমকি। ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় ডাইরী ।

#New_Classic_Event_Management

প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে ময়দান হইতে বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের সীমানা পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই ধারের বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে ৩ হাজার গাছ গাছ কেটেছে একটি চক্র। যার আনুমানিক মুল্য ৪ কোটি টাকা।

এ বিষয়ে সচেতন মহলের পক্ষে বুড়া সারডুবি গ্রামের মৃত ছকমল খাঁয়ের ছেলে আব্দুর রহমান উক্ত গাছ কাটা নিয়ে থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতির কথা শুনে, বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল (সোহেল)তার মুটোফোনে অভিযোগকারী আব্দুর রহমানকে হুমকি প্রদান করেন।


পরে গত রবিবার আব্দুর রহমান হুমকীদাতা ইউপি চেয়ারম্যান সহ জড়ীত সদস্যদের বিরুদ্ধে স্থানীয় থানায় গত তাং ০৮/০৮/২১ একটি ডাইরী করেন যাহার নং-৩৫০।

অভিযোগকারী আব্দুর রহমান জানান, কিছু সংখ্যক লোক গত কয়েকদিন ধরে অবৈধভাবে গাছগুলি কেটে সাবাড় করে ফেলেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল (সোহেল) মুটোফোনে হুমকি দেয়। গাছ কাটার বিষয় আমি যেন মাথা না ঘামাই সে বিষয়ে বিরত থাকতে বলেন।

আব্দুর রহমান আরো জানান, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটনসহ কয়েকজন ইউপি সদস্য গাছ কাটার সঙ্গে জড়িত রয়েছে।

এ প্রসঙ্গে ইউপি সদস্য রুহুল কুদ্দুস লিটন তার বিষয়ে আনিত অভিযোগ এর কথা অস্বীকার করেন এবং বড়খাতা ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি, গাছ কাটার সঙ্গে জড়িত ও হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।

এ বিষয়ে সোমবার হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি