ঢাকাThursday , 5 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোহারে স্মৃতিচারণ আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ

Link Copied!

ঢাকার দোহারে শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।

#New_Classic_Event_Management

৫ আগস্ট বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা সভাকক্ষে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার জীবনী নিয়ে আলোকপাত এবং স্মৃতিচারণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে দোহার
উপজেলা সভা কক্ষে সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিতিত ছিলেন।
পরে দোহার উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলার যুবদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দোহার থানা (ওসি) মোঃ মোস্তফা কামাল, সুতারপাড়া ইউঃ পরিষদের চেয়ারম্যান সুরুজ বেপারি, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন দরানি, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামিম আহামেদ হান্নান, কুসুমহাটির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি