ঢাকাMonday , 2 August 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে লকডাউন পরিস্থিতির ১০ম দিনে মোবাইল কোটে ৩০ জন কে জরিমানা

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় মোবাইল কোটে অভিযান পরিচালনা করা হয়েছে।

#New_Classic_Event_Management

১লা আগস্ট রবিবার সরকার ঘোষিত কঠোর লকডাউন পরিস্থিতির ১০ম দিনে লক ডাউন বাস্তবায়ন করতে সকাল থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোট পরিচালনা করা হয়।

মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।
অভিযান কালে চোখে পড়ে জয়পাড়া বাজার এলাকার বিভিন্ন দোকানীগণ দোকানের অর্ধ সাটার খুলে বিকিকিনি করতে।


প্রশাসনের উপস্থিতি টেরপেয়ে অনেক দোকানী সাটার নামিয়ে দোকানে ক্রেতাদের মাঝে কেনাবেচা করার সময় উপজেলা প্রশাসন কয়েকজন দোকানী কে হাতেনাতে ধরে ফেলে।

সরকারি আইন অমান্যকরে দোকানপাট বন্ধ না রাখার অপরাধে এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও স্বাস্থ্য বিধি অমান্য করায় জয়পাড়া বাজার ও মেঘুলা বাজারে ১০ ব্যবসায়ী এবং কয়েকজন ক্রেতা সহ মোট ৩০ জন কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ৮৭০০(আট হাজার সাত শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান কালে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার ঘোষিত কঠোর লক ডাউন পরিস্থিতি না মানলে তাকে শাস্তি স্বরূপ জরিমানা গুনতে হবে। আপনারা দয়াকরে প্রয়োজন ছাড়া বাহিরে বের হইয়েন না। নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে চলুন নিজে সুস্থ থাকুন অপর কে সুস্থ রাখুন। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স , সেনাবাহিনী সদস্যগণ, এবং বিজিবি সদস্যগণ এবং উপজেলা আনসার সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি