ঢাকাSaturday , 31 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আওয়ামী যুবলীগের মানবিক টিমকে’স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান

Link Copied!

ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের ব্যক্তিগত অর্থায়নে করোনাকালীন করোনা ভাইরাসে আক্রান্তে মৃত ব্যক্তির দাফন-কাফন, সৎকার ও সংক্রমণ রোধে উপজেলা যুবলীগের ‘মানবিক টিমকে’ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনে জানান, ‘মানবিক টিমে’ যারা কাজ করবেন তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্রাস দিয়েছেন ঢাকা-১ আসনের সাংসদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

#New_Classic_Event_Management

শনিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের হাতে করোনা ভাইরাসে আক্রান্তে মৃত ব্যক্তির দাফন-কাফন, সৎকার ও সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে চশমা, হ্যান্ড স্যানিটাইজেশন, পি.পি.ই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক তুলে দেন।
করোনা ভাইরাস সংক্রমণরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণে সহযোগিতা করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন ও দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।

এসময়ে উপস্থিত ছিলেন- সরকারি পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ রহিম, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ম-সম্পাদক সজল আশরাফ খান প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি