ঢাকার দোহারে করোনা রুগীর বাড়িতে খাদ্য সামগ্রী পাঠালেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামিম অাহমেদ হান্নান।
২৯ জুলাই বৃহস্পতিবার করোনা রুগীর বাড়িতে ১০কেজি চাল, ৩লিটার তেল, ৩কেজি পেয়াজ, ৩কেজি আলু, ১কেজি ডাল, ২০টি ডিম, ২টা মুরগী, ২কেজি মাল্টা, কয়েক রকমের সব্জি, ১বক্স ওর স্যালাইন ও বেশকিছু লেবু পাঠান চেয়ারম্যান শামিম অাহমেদ হান্নান।
তিনি বলেন, জ্বর, ঠান্ডা, হলে করোনা পরীক্ষা করুন। পজিটিভ আসলে বাড়িতে থাকুন। আর্থিক সমস্যা থাকলে আমাকে স্বরন করুন, আল্লাহর রহমতে দ্রুত সহায়তা পেয়ে যাবেন।
তিনি অারও জানান, সরকারের নিয়ম মানুন, আমাদের সাংসদ জনাব সালমান ফজলুর রহমান এর হাতকে শক্তিশালী করুন। নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখতে সহায়তা করুন। হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।