ঢাকাFriday , 30 July 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে র‌্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

DN BANGLA
July 30, 2021 3:21 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ মো. শামীম (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেঘুলা কাঁচা বাজারের শিকদার টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

আটককৃত মো. শামীম ফরিদপুর জেলার সদরপুর থানার বান্দানিয়া ঘাট গ্রামের আতর আলীর ছেলে।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘুলা কাঁচা বাজার শিকদার টাওয়ার এলাকায় মাদকদ্রব্য বেচাকিনি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনি. এএসপি মো. আবু ছালেহ’র নেতৃত্বে অভিযান চালিয়ে মো. শামীমকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১৮৬ পিস ইয়াবা পাওয়া যায়। মো. শামীমের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি