ঢাকা দোহারে মহামারী করোনার ভাইরাসের প্রতিশেধক টিকা গ্রহন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র।
২৬ জুলাই (সোমবার) সকালে দোহার উপজেলা স্বাস্থকমপ্লেক্স এ এই টিকা গ্রহন করেন তিনি।
টিকাগ্রহণকালে জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমি মহামারী করোনার ভাইরাসের হাত থেকে রক্ষা পাবার জন্য আজ টিকা গ্রহণ করলাম।
আপনারা ও অতি তারাতারি এই টিকা গ্রহণ করুন।
আমাদের দোহার উপজেলার অবস্থা খুব একটা ভাল নয়। প্রতিদিন ই কভিড-১৯ এর আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।
আপনারা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হইয়েন না।
ঘরে অবস্থান করুন সুস্থ থাকুন অপর কে সুস্থ রাখার চেষ্টা করুন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।